শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাস্কের দাম ১৫ লাখ ডলার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

স্বর্ণ ও হীরা খচিত ১৫ লাখ ডলারের একটি করোনাভাইরাস মাস্ক তৈরি করেছে ইসরায়েলের এক অলঙ্কার কোম্পানি। তাদের দাবি, এটি বিশ্বের সবচেয়ে দামি মাস্ক।

 

বার্তা সংস্থা এপি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, ক্রেতার চাহিদা অনুযায়ী ১৮ ক্যারেটের সাদা স্বর্ণের মাস্কটিতে ৩ হাজার ৬০০ সাদা ও কালো হীরা বসানো হয়েছে। ব্যবহার করা হয়েছে উচ্চমানের এন ৯৯ ফিল্টার ব্যবস্থা।

 

মাস্কটি তৈরি করেছেন নকশাবিদ আইজ্যাক লেভি। তিনি বিখ্যাত অলঙ্কার কোম্পানি ইভেল’র স্বত্ত্বাধিকারী। মাস্কটি সম্পর্কে লেভি বলেন, ‘ক্রেতার দুটি দাবি ছিল। এক. মাস্কটি চলতি বছরের শেষ নাগাদ তৈরি করে শেষ করতে হবে। দুই. এটি হতে হবে বিশ্বের সবচেয়ে দামি। শেষ শর্তটি যে পূরণ করা সবচেয়ে সহজ ছিল।’

 

মাস্কটির ক্রেতা একজন চীনা ব্যবসায়ী। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এ ছাড়া ক্রেতার আর কোনো পরিচয় প্রকাশ করেননি আইজ্যাক লেভি।

 

বিখ্যাত এই নকশাবিদ আরও বলেন, ‘অর্থ দিয়ে হয়ত সবকিছু কেনা যায় না। তবে দাম দিয়ে কেউ যদি করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে মাস্ক কেনন, বুঝতে হবে তিনি বাইরে হাঁটতে গিয়ে অন্যের মনোযোগও আকর্ষণ করতে চান। ক্রেতাগণ এ মাস্ক নিয়ে নিশ্চয়ই খুশি হবেন।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023