শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নাইজারে ফ্রান্সের ৬ নাগরিকসহ ৮ জনকে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

পশ্চিম আফিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ছয় ফরাসী সহায়তা কর্মীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি উন্মুক্ত ওয়াইল্ডলাইফ পার্কে এ হামলার ঘটনা ঘটে।

 

 

স্থানীয় টিলাবেরি অঞ্চলের গভর্নর টিজানি ইব্রাহিম কাটিয়ালা জানিয়েছেন, নাইজারের রাজধানী নিয়ামে থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে একটি জিরাফ অভয়ারণ্যে হামলার ঘটনাটি ঘটে। পথরোধ করার পর তাদের হত্যা করা হয়।

 

নাইজারের প্রতিরক্ষামন্ত্রী ইউসুফু কেতমবি বলেন, ফ্রান্সের ওই ছয় নাগরিক একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থায় কাজ করত।

 

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঘটনাস্থলে একটি খালি ম্যাগজিন পাওয়া গেছে। হামলাকারীরা মোটরসাইকেলে এসে ঝোপের ভেতর লুকিয়ে ছিল। ফরাসীদের দলটি সেখানে উপস্থিত হতেই তাদের ওপর হামলা চালানো হয়।

 

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলা দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023