শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মাহিন্দা রাজাপাকসে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন মাহিন্দা রাজাপাকসে। রোববার দেশের একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দিরে শপথ গ্রহণ করেছেন তিনি। নির্বাচনে জয় লাভের কয়েকদিনের মাথায় শপথ নিলেন ৭৪ বছর বয়সী মাহিন্দা রাজাপাকসে।

 

এর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া গত নভেম্বর থেকে তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের ভাই মাহিন্দা রাজাপাকসে।

 

এবারের নির্বাচনে বড় জয় পেয়েছে তাদের দুই ভাইয়ের দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট। দুই-তৃতীয়াংশ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন তারা। দেশটির সাংবিধানিক পরিবর্তনের জন্য এই ‘সুপার মেজোরিটির’ প্রয়োজন ছিল।

 

রাজপাকসে ভাইদের দল পার্লামেন্টের মোট ২২৫টি আসনের মধ্যে ১২৫টিতে জয় পেয়েছে। আরও পাঁচটিতে জয় পেয়েছে তাদের মিত্র দলগুলো। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বড় জয় পান গোটাবায়া রাজাপাকসে। এরপর গত বুধবার অনুষ্ঠিত হয় দেশটির পার্লামেন্ট নির্বাচন।

 

দুই দশক ধরে শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য বিস্তার করে চলেছে বিতর্কিত রাজপাকসে পরিবার। এর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন মাহিন্দা রাজাপাকসে। এদিকে, সোমবার মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীদের শপথ নেওয়ার কথা রয়েছে।

 

চলতি বছরের জুলাই মাসে রাজনৈতিক জীবনের ৫০ বছর পার করলেন মাহিন্দা রাজা পাকসে। ১৯৭০ সালে পার্লামেন্টের সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। সে সময় থেকে এখন পর্যন্ত তিনি দু’বার প্রেসিডেন্ট এবং তিনবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023