শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চেক রিপাবলিকে অ্যাপার্টমেন্ট ভবনে আগুন, ১১ জনের মৃত্

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

চেক রিপাবলিকের উত্তরাঞ্চলীয় শহর বহুমিনে একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে।

 

এদের মধ্যে পাঁচ জন আগুন থেকে বাঁচতে ১১ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

এ অগ্নিকাণ্ডে দমকলের দুই কর্মী ও একজন পুলিশসহ আরও ১০ জন আহত হয়েছেন বলে বিবিসি জানিয়েছে।

 

বহুমিন শহরটি চেক রিপাবলিকের রাজধানী প্রাগ থেকে ৩৮০ কিলোমিটার দূরে। শনিবার স্থানীয় সময় বিকালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। দেশটির ৩০ বছরের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছে স্থানীয় একটি নিউজ সাইট।

 

মোরাভিয়ান-সিলেসিয়ান দমকল বাহিনীর প্রধান ভ্লাদিমিয়ের ভারচেক ওই নিউজ সাইটকে বলেন, “অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে তিন জন পূর্ণবয়স্ক লোক ও তিনটি শিশু মারা যায়। পাঁচ জন ভবনটি থেকে ঝাঁপ দিয়েছিলেন কিন্তু গুরুতর আঘাত পেয়ে প্রাণ হারান।”

 

পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কী থেকে আগুন লেগেছে তদন্তকারীরা তা নির্ধারণের চেষ্টা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023