শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতে আবারও করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৯ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতে আবারও একটি করোনা সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘঠেছে। এনডিটিভি, এএনআই, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

 

 

অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই করোনা রোগী। অন্ধ্র প্রদেশের ভিজয়ওয়াদায় হোটেল স্বর্ণা প্যালেসকে কোভিড কেয়ার ফ্যাসিলিটি হিসেবে ব্যবহার করা হচ্ছিলো। রোববার সকালে এই হোটেলটিতে আগুন লাগে।

 

ভারতের বিখ্যাত হসপিটাল গ্রুপ রমেশ হসপিটালস কয়েকদিন আগে লিজ নিয়ে হোটেলটিকে কর্পোরেট কোভিড হাসপাতালে রূপান্তর করে। অগ্নিকাণ্ডের সময় ৫০ শয্যার হাসপাতালটিতে ৩০ জন রোগী ও ১০ জন স্টাফ ছিলেন। ২০ জনকে উদ্ধার করা হয়েছে, অন্যরা ভেতরে আটকা পড়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

 

কৃষ্ণা জেলার প্রশাসক মোহাম্মদ ইমতিয়াজ জানান, ভোর ৫টার দিকে আগুন লেগেছিলো। আধা ঘণ্টার মধ্যেই আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন ধরেছিলো।

 

এর আগে গত বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে একটি প্রাইভেট কোভিড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ড ঘটেছিলো। শর্ট সার্কিট থেকে সূত্রপাত ঘটা ওই আগুনে প্রাণ হারান ৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023