শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

করোনায় আক্রান্ত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পরিচালক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৮ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

করোনার থাবা পড়েছে শোবিজ অঙ্গনে। একের পর এক শিল্পী, নির্মাতা আক্রান্ত হচ্ছেন এই মহামারী ভাইরাসে। অতিসম্প্রতি নায়িকা পপি, নাট্যজন রামেন্দু মজুমদার ও তার স্ত্রী ফেরদৌসী মজুমদার, গায়ক রবি চৌধুরীর করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে।

 

এবার এই প্রাণঘাতী ভাইরাসের শিকার হয়েছেন চলচ্চিত্রের গুণী পরিচালক সোহানুর রহমান সোহান। তার স্ত্রীও করোনা পজিটিভ। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির কার্যকরী কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক লিটন এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির পরিচালক। বর্তমানে তারা নিজ বাসাতেই আইসোলেশনে আছেন।

 

প্রসঙ্গত, গুণীনির্মাতা শিবলি সাদিকের সহকারী হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’। এরপর ‘কেয়ামত থেকে কেয়ামত’ সি‌নেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা পান। তার এ ছবি দিয়েই সিনেমায় যাত্রা করেন অমর নায়ক সালমান শাহ ও প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। তারই ‘অনন্ত ভালোবাসা’ ছবির মাধ্যমে সিনেমায় অভিষিক্ত হন আজকের সেরা নায়ক শাকিব খান। এটি ছিল শাকিবের মুক্তি পাওয়া প্রথম সিনেমা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023