শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সুস্থ হয়ে ফিরলেন প্রায় এক কোটি ২২ লাখ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত হাজারো মানুষ সংক্রমিত হচ্ছেন অজানা এই ভাইরাসে। এছাড়া দিনকে দিন মৃত্যুর সারিও লম্বা হচ্ছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।

 

 

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারা বিশ্বে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট এক কোটি ২১ লাখ ৬২ হাজার ১৫৮ জন। সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৪৩৪ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১১ হাজার ১৯৬ জন।

 

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৯ লাখ ৭৩ হাজার ৫৬৮ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০১ জনের। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৪০ হাজার ১৩৭ জন।

 

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ২৮ লাখ ৬২ হাজার ৭৬১ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং দেশটিতে মৃত্যু হয়েছে ৯৭ হাজার ৪১৮ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২০ লাখ ২০ হাজার ৬৩৭ জন।

 

এদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ১৯ লাখ ৬৩ হাজার ২৩৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৪০ হাজার ৭৩৯ জনের এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ২৭ হাজার ২০০ জন।

 

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৬৬ হাজার ৬২৭ জন। আর মৃত্যু হয়েছে ১৪ হাজার ৪৯০ জনের।

 

সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৬ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৭ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৪১ হাজার ৭৫০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023