শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চার্জশিট চূড়ান্ত, করোনা টেস্ট জালিয়াতির মূলহোতা সাবরিনা-আরিফ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কোভিড-১৯ টেস্ট নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার মামলায় ফেঁসে যাচ্ছেন জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরী। এই দুজনই এই জালিয়াতির মূলহোতা। তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র (চার্জশিট) চূড়ান্ত করা হয়েছে। আজই সেটি আদালতে জমা দেবে মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

কিছুক্ষণের মধ্যেই ঢাকা মহানগর হাকিম আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করা হবে।

 

বুধবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সাবরিনা ও আরিফসহ আটজনের বিরুদ্ধে মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আজ দুপুরের পর ঢাকা মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করা হবে।

 

অন্য আসামিরা হলেন– আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

 

করোনাভাইরাস টেস্টের নামে প্রতারণার অভিযোগে ২৩ জুন সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ছয়জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ। ২৪ জুন আরিফ চৌধুরী ও সহযোগী সাঈদ চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। তাদের জিজ্ঞাসাবাদেও বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য। পরে সাবরিনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও গ্রেফতার দেখানো হয়। পরে মুখোমুখি জিজ্ঞাসাবাদে তার একে অপরকে দোষারোপ করেন।

 

এই দম্পতি করোনা টেস্ট জালিয়াতি করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন। করোনার নমুনা গ্রহণ করার পর সেগুলো পরীক্ষা না করেই ড্রেনে ফেলা হত। রিপোর্ট দেয়া হত অনুমাননির্ভর। এ রকম বহু অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023