শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

চীনা স্পন্সরে আইপিএল, সমর্থকেরা ক্ষুব্ধ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

আইপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, তারা এই বছরের টুর্নামেন্টের জন্য চীনা স্পন্সরদের সঙ্গ চালিয়ে যাবে৷ তবে এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তীব্র সমালোচনা করেছে রাজনৈতিক নেতারা৷

 

 

বিসিসিআই আগে জানিয়েছিল যে, তারা সীমান্ত উত্তেজনার পরিপ্রেক্ষিতে চীনা স্পন্সরের বিষয়টি পুনর্বিবেচনা করবে৷ ১৫ জুন পূর্ব লাদাখে চিনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হন৷ এর পরই সারা দেশে চীনা দ্রব্য বয়কটের ডাক দেওয়া হয়৷ ভারত সরকারের তরফেও চীনা বিরোধী পদক্ষেপ নেওয়া হয়৷ প্রায় শতাধিক চীনা অ্যাপ বন্ধের নির্দেশ দেওয়া হয় সরকারের তরফে৷

 

এই প্রসঙ্গে আইপিএলে টাইটেল স্পন্সর ভিভো মোবাইলের বিরুদ্ধে সরব হয় সরকারের এই সিদ্ধান্ত ঘোষণার পরে৷ কিন্তু সে সময় বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল এ নিয়ে বোর্ড পরে সিদ্ধান্ত নেবে৷ কিন্তু আইপিএল গভর্নিং কমিটির বৈঠকে চলতি বছরে আইপিএলে সেই চীনা টাইটেল স্পন্সর রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷

 

দ্য প্রিন্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) আরও এক ধাপ এগিয়ে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দিয়েছে৷ সেপ্টেম্বরের অনুষ্ঠিত হতে চলা আইপিএলের অনুমতি আটকে রাখার আহ্বান জানিয়েছে।

 

সিএআইটির জাতীয় সাধারণ সম্পাদক প্রবীন খান্দেলওয়াল চিঠিতে লিখেছেন, ‘বিসিসিআইয়ের সিদ্ধান্ত জনগণের সুরক্ষাকে একেবারেই উপেক্ষা করার জন্য অর্থের লোভ দেখায় এবং তাতে চিনা সংস্থাও জড়িত৷’ চিঠিতে শাহ ও জয়শঙ্করকে অনুরোধ করে লেখা হয়েছে, ‘বিষয়টি তাত্ক্ষণিকভাবে বিবেচনা করা এবং ভারতে বা দুবাই বা অন্য কোথাও আইপিএল অনুষ্ঠিত হওয়ার জন্য বিসিসিআইকে কোনও অনুমতি না দেওয়ার জন্য৷’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023