শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

পানিতে ডুবে একদিনে ১১ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশের ছয় জেলায় পানিতে ডুবে একদিনে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে টাঙ্গাইল ও পটুয়াখালীতে ৩ জন করে, কুমিল্লায় ২ জন এবং ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া ও শেরপুরে একজন করে মারা গেছে।

 

 

সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়।

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভাই-বোন এবং মির্জাপুর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- খুশি (৪), আবির হোসেন (৩) এবং নওশাদ হোসেন (১৩)। এদের মধ্যে খুশি ও আবির বন্যার পানিতে ডুবে এবং নওশাদের মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে মারা যায়।

 

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে বাড়ির সামনের পুকুরে গোসল করতে গিয়ে ৩ বোনের মৃত্যু হয়। তারা হলেন- মাহফুজা বেগম (১৫), মরিয়ম বেগম (১৫) ও মারিয়া বেগম (১১)।

 

কুমিল্লার আছাদপুর ইউনিয়নের খো‌দেদাউপু‌র গ্রা‌মে দিঘীতে ডু‌বে ২ শিশু মারা গেছে। নিহতরা হলেন- আপতাহি (১৩) ও তার খালাত ভাই সাকিব (১১)। গোসল করতে গিয়ে তাদের মৃত্যু হয়।

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুরিয়া গ্রামের ভুরভু‌রিয়া গ্রা‌মে পুকু‌রে ডু‌বে জয়নাল আবেদীন নামে এক শিশুর মৃত্যু হয়।

 

ঢাকার ধামরাইয়ে সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে বন্যার পানিতে ডুবে ৩ বছরের শিশু সোহাগের মৃত্যু হয়েছে।

 

এছাড়া শেরপুরের ঝিনাইগাতীতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নাফিজা নামে ৪ বছর বয়সী এক শিশু মারা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023