শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

মাঠে কাশি দিলেই সরাসরি লাল কার্ড?‌

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের ফুটবল মাঠে বল গড়াতে শুরু করেছে। তবে অবশ্যই রয়েছে একাধিক বিধিনিষেধ। তবে এসবের পাশাপাশিই এবার নতুন নিয়ম আনল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ।

 

 

এবার থেকে ম্যাচ চলাকালীন বিপক্ষ খেলোয়াড় বা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সামনে ইচ্ছাকৃতভাবে কাশলেই বিপদ। সেক্ষেত্রে ওই খেলোয়াড়কে সরাসরি লাল কার্ড দেখাতে পারেন রেফারি। অর্থাৎ ম্যাচে আর অংশ নিতে পারবেন না ওই খেলোয়াড়। তবে অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কেশে ফেলেন, সেক্ষেত্রে অবশ্য কোনোপ্রকার শাস্তি হবে না।

 

সম্প্রতি নয়া নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে এফএ’র তরফে।

 

তাতে স্পষ্ট বলা হয়েছে, বিপক্ষের কোনো খেলোয়াড় বা ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা কোনো কর্মকর্তার সামনে কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে কাশলে, রেফারি মনে করলে তখনই ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে পারেন। মাঠের মধ্যে অশালীন আচরণের অন্তর্গত ধরা হবে এই অপরাধকে।

 

তবে এর পাশাপাশি বলা হয়েছে, রেফারি যদি মনে করেন দোষ তেমন গুরুতর নয়, সেক্ষেত্রে কেবলমাত্র হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করা হবে অভিযুক্ত খেলোয়াড়কে।

 

তবে সেখানে স্পষ্ট জানানো হয়েছে, কোনো খেলোয়াড় অনিচ্ছাকৃত এই ভুল করে থাকলে রেফারি তাকে যেন শাস্তি না দেন। এছাড়াও খেলোয়াড়রা যাতে মাঠের যত্রতত্র থুতু না ফেলেন, সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে রেফারিকেই।

 

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে বিভিন্ন দেশের ফুটবল লিগগুলো। ইতিমধ্যে লা লিগা, সিরি আ, প্রিমিয়ার লিগের ফয়সালাও হয়ে গিয়েছে। তবে কোনো টুর্নামেন্টেই মাঠে দর্শকদের প্রবেশাধিকার দেওয়া হয়নি। পাশাপাশি দলগুলো এবং তাদের খেলোয়াড়দের জন্য চালু করা হয়েছে একাধিক স্বাস্থ্যবিধি। আর তারই একটি হল যত্রতত্র না কেশে ওঠা। কারণ কাশির মাধ্যমে করোনা সংক্রমণের সুযোগ সবসময় বেশি থাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023