শিরোনাম :

আজ খুলছে অফিস-আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তিন দিনের ছুটি শেষে আজ (সোমবার) খুলছে অফিস-আদালত।

 

গত শুক্রবার থেকে ৩ দিনের ঈদের ছুটি শুরু হয়।

 

ঈদের ছুটি শেষে সোমবার অফিসপাড়ায় যোগ দেবেন কর্মজীবীরা। বিশেষ করে যারা ঢাকায় ঈদ করেছেন তারা যোগ দেবেন। তবে ঢাকায় পেশাজীবীদের ফিরতে আরও কয়েকদিন লেগে যাবে।

 

আর অফিস শুরু হলেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম থাকবে। কারণ অনেকে সাধারণ ছুটির সঙ্গে অতিরিক্ত ছুটি নিয়েছেন। তারা যোগ দেবেন আরও কিছুদিন পর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023