শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

রাজধানীতে ঢুকে পড়েছে বন্যার পানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকার চারপাশে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। দিন যত গড়াচ্ছে, বন্যার পানি আরো ফেঁপে উঠছে। এরই মধ্যে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কিছু এলাকা বন্যার পানিতে তলিয়েছে।

 

 

ডেমরার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭০ নম্বর ওয়ার্ডের নলছাটা, দুর্গাপুর, তাম্বুরাবাদ, ধিত্পুর, খলাপাড়া, ঠুলঠুলিয়া, আমুলিয়া-মেন্দিপুর এলাকার নিম্নাঞ্চল বালু নদের পানিতে প্লাবিত হয়েছে।

 

খিলগাঁওয়ের ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন এলাকাগুলোর মধ্যে- ইদারকান্দি, ফকিরখালী, দাসেরকান্দি ও গজাইরাপাড়ার রাস্তাঘাট ও নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। ওয়ার্ডের নিম্নাঞ্চলের কমপক্ষে ৩ কিলোমিটার রাস্তা তলিয়ে গেছে। কোথাও কোথাও কোমরপানি জমেছে।

 

এ ছাড়া ওয়ার্ডের ত্রিমোহনী, লায়নহাটি, নাগদারপাড়, নাসিরাবাদসহ বেশির ভাগ এলাকার নিম্নাঞ্চল ও বাড়িঘর প্লাবিত হয়েছে। ৭৫ নম্বর ওয়ার্ডের দেড় শতাধিক ঘরে প্রবেশ করেছে বানের পানি।

 

এছাড়া ডিএসসিসির ৬, ৭৩, ৭১ নম্বর ওয়ার্ডের প্রায় অধিকাংশ এলাকায় বন্যার পানি ছড়িয়ে পড়েছে।

 

রাজধানীর আশেপাশের জেলাগুলোতেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে অবনতি হয়েছে দোহার, সাভার ও ধামরাইয়ের পরিস্থিতি।

 

টানা বৃষ্টিতে বংশী ও ধলেশ্বরী নদীর পানি বাড়ায়, প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। ডুবেছে ধামরাইয়ের ৮টি ও সাভারের ৫টি ইউনিয়নের রাস্তা-ঘাট, ফসলি জমি ও মাছের ঘের। আশুলিয়ায় বানের পানির সাথে শিল্পবর্জ্য মিশে দূষিত হচ্ছে পরিবেশ।

 

রাজবাড়ী, শরীয়তপুর, মানিকগঞ্জ ও মাদারীপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও বিপদসীমার উপরে পদ্মার পানি।

 

এদিকে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে দুর্গত এলাকায় মানবেতর দিন কাটছে বানভাসিদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023