শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

অবিশ্বাস্য, গন্ধ শুঁকেই করোনা রোগীকে শনাক্ত করতে পারে কুকুর!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা, তা শনাক্ত করার ক্ষেত্রে সহায়ক হতে পারে কুকুর! সম্প্রতি জার্মানির গবেষকদের করা একটি গবেষণা প্রতিবেদনে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে।

 

সম্প্রতি জার্মান ভেটেনারি ইউনিভার্সিটির গবেষকরা কুকুরের ঘ্রাণশক্তিকে কাজে লাগিয়ে করোনা আক্রান্তকে শনাক্ত করা নিয়ে একটি সমীক্ষা চালান। এর জন্য জার্মান সেনা বাহিনীর ৮টি কুকুরকে এক সপ্তাহ ধরে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়।

মাত্র এক সপ্তাহের প্রশিক্ষণের পরই দেখে যায়, সেনাবাহিনীর এই ৮টি কুকুর গন্ধ শুঁকেই অনায়াসে চিনে নিচ্ছে করোনা আক্রান্তদের। জার্মান গবেষকদের দাবি, ৯৪ শতাংশ ক্ষেত্রে নির্ভুলভাবে করোনা আক্রান্তকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এই কুকুরগুলো।

 

জার্মান গবেষকরা জানান, এই সমীক্ষায় এক হাজারেরও বেশি সম্পূর্ণ সুস্থ ও করোনা আক্রান্তদের মধ্যে শুধু মাত্র এই ভাইরাসে আক্রান্তদেরই গন্ধ শুঁকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এই কুকুরগুলো।

 

গবেষকদের দাবি, কুকুরের এই ক্ষমতাকে কাজে লাগিয়ে সীমান্ত এলাকা, খেলার মাঠ, বিমানবন্দর, হাসপাতালের মতো জায়গাগুলোতে করোনা আক্রান্তদের শনাক্ত করা যেতে পারে। ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার হ্যামবুর্গ-এপেনডর্ফ আর জার্মান আর্মড ফোর্স ছাড়াও এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন হ্যানোভার মেডিকেল স্কুলের গবেষকরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023