শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুনে দগ্ধ ডা. রাজীব মারা গেছেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর হাতিরপুলের একটি বাসায় জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার থেকে আগুন লেগে চিকিৎসক দম্পতি দগ্ধের ঘটনায় ডা. রাজিব ভট্টাচার্য (৩৫) মারা গেছেন।

 

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডা. রাজিব ভট্টাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ছিলেন।

 

তার স্ত্রী শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক অনুসূয়া ভট্টাচার্যের (৩২) অবস্থাও শঙ্কামুক্ত নয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ডা. সামন্ত লাল সেন জানান, রাজিবের শ্বাসনালীসহ শরীরের ৮৭ শতাংশ দগ্ধ ছিল। তাকে আইসিইউতে লাইফ সার্পোর্টে রাখা হয়েছিল। সেখানে আজ সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়। তার স্ত্রী ২০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও বার্নে ভর্তি রয়েছে। বাসার ভেতর হ্যান্ড স্যানিটাইজার আগুনের সংস্পর্শে এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।

 

গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে হাতিরপুল এলাকার বাসায় দগ্ধ হন এ দম্পতি। একটি বড় গ্যালন থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালার সময় ধূমপান করছিলেন রাজীব। জ্বলন্ত সিগারেটে হ্যান্ড স্যানিটাইজার লেগে যাওয়ায় আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিভিয়ে তাকে বাঁচাতে গেলে রাজীবের স্ত্রীর গায়েও আগুন লাগে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023