স্টাফ রিপোর্টার, ঢাকা
ঈদুল আজহার দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সোমবার (২৭ জুলাই) ‘প্রিয় প্রধানমন্ত্রীর কাছে একজন নাগরিকের খোলা চিঠি’ শীর্ষক বার্তায় তিনি এ আহ্বান জানান।
গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু চিঠির কথা জানান।