শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

 ‘আইপিএলে এবার দুর্নীতি দমন সহজ হবে’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

স্পোর্টস ডেস্ক

করোনাভাইরাসের কারণে ছয় বছর পর আবারও আরব আমিরাতে বসতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসর। ২০১৪ সালে ভারতের লোকসভা নির্বাচনের কারণে আইপিএলের প্রথম ২০টি ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। আর এবার করোনার কারণে টুর্নামেন্টের পুরো ৬১টি ম্যাচই হবে আমিরাতে।

 

এমনটা হওয়ায় পরোক্ষভাবে খুশিই হয়েছেম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এন্টি করাপশন ইউনিটের প্রধান অজিত সিং। যেহেতু আরব আমিরাতে খেলা হবে তিনটি ভেন্যুতে, তাই এবার দুর্নীতি দমন কাজ সহজ হবে বলে মনে করছে এন্টি করাপশন ইউনিট।

 

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত হবে আইপিএলের ১৩তম আসর। ৫১ দিনব্যাপী এ টুর্নামেন্টের ম্যাচগুলো হবে দুবাই, শারজাহ ও আবুধাবিতে। অজিত সিং বলেছেন, ‘আরব আমিরাতে এবার দুর্নীতি দমন ইউনিটের কাজ সহজ হবে। কারণে ভারতের ৮টি ভেন্যুর বদলে, সেখানে খেলা হবে ৩টি ভেন্যুতে। তবে এটি কোনো আলোচনার বিষয় নয়। চূড়ান্ত সূচি পেলেই আমরা কাজ শুরু করব।’

 

বিসিসিআইয়ের এন্টি করাপশন ইউনিটে বেতনভুক্ত কর্মকর্তা আছেন ৮ জন। তারাই আইপিএলসহ ভারতের ক্রিকেটের দূর্নীতির বিষয়টি দেখে থাকে। তবে এবার আইপিএল যেহেতু আমিরাতে হব, সেক্ষেত্রে তাদের কর্মপরিধি কেমন হবে কিংবা করোনাভাইরাসের নিরাপত্তা ব্যবস্থাই বা কী হবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন অজিত।

 

বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে তিনি বলেন, ‘এখন বিসিসিআইয়ের বেতনভুক্ত ৮ জন দুর্নীতি দমন কর্মকর্তা আছে। টুর্নামেন্টের ৬০টি ম্যাচ নজরদারিতে রাখতে এটি যথেষ্ঠ হবে কি না তা এখনই বলা সম্ভব নয়। আমাদের আগে দেখতে হবে কী কী ব্যবস্থা নেয়া হয়, অবস্থা কী দাঁড়ায়। আমাদের যদি প্রয়োজন পড়ে, তাহলে নতুন লোক নিয়োগ দেবো।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023