শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম আর নেই

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ জুলাই, ২০২০

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা ইসরাফিল আলম (৫৪) মারা গেছেন।

 

 

আজ সোমবার ভোর সোয়া ৬ টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

ইসরাফিল আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় মেয়ে ইসরাত সুলতানা।

 

এর আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে করোনা নেগেটিভ আসলেও কিডনি ও ফুসফুসে জটিলতা দেখা দেয়।

 

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে ৬ জুলাই স্কয়ার হাসপাতালে ভর্তি হন ইসরাফিল আলম। সেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় চলে যান। চিকিৎসকরা তাকে হাসপাতাল ছাড়তে নিষেধ করলেও তিনি শোনেননি। বাসায় থাকা অবস্থায় ১৭ জুলাই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টায় তাকে আইসিউইতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

 

ইসরাফিল আলম শ্রমিক নেতা হিসেবে দেশব্যাপী পরিচিত। তিতাস কর্মচারী ইউনিয়ন শ্রমিক লীগের মাধ্যমে রাজনীতি শুরু করেন। বিএনপি-জামায়াত জোট সরকার আমলে তিনি একাধিকবার জেল খেটেছেন। তিনি অভিভক্ত ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০০৮ সালে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। এরপর টানা তিনবার নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হন। তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য।

 

এ ছাড়া তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023