শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ট্রাক-লেগুনার সংঘর্ষ, ভাই-বোনসহ নিহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক এবং লেগুনার মুখোমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। রোববার বেলা সোয়া ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার হরিণ ধরা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

 

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন।

 

তিনি জানান, সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে কুমিল্লা শহর অভিমুখী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও ২ জন মারা যান। এতে আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

 

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রবাসী বিল্লাল হোসেন ভুইয়া (৩৫) ও তার বোন লিপা আক্তার (৪০)। অপর ২ জন লেগুনার চালক ও হেলপার। তবে তাদের পরিচয় জানা যায়নি। এ ঘটনার পর ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023