শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় কোরবানির হাট জমজমাট, তবে দাম কম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সোনাতলায় সৈয়দ আহম্মদ কলেজ হাটে প্রচুর গরু ও ছাগলের উঠেছে। কেনাবেচাও ভালো হচ্ছে। তবে গত বছরের তুলনায় এবার দাম কম বলে জানিয়েছে বিক্রেতারা। এদিকে ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছেন না বলে জানা গেছে। ঠাসাঠাসি করে কেনাবেচা এবং অধিকাংশের মুখে মাস্ক নেই। ফলে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দ আহম্মদ কলেজ হাট বগুড়া জেলার অন্যতম বড় হাট। অন্যান্য বছরের মতো হাটে এবারও প্রচুর পশু উঠেছে। প্রচুর খুচরা ও পাইকারি ক্রেতার (বেপারি) সমাগমও রয়েছে।

 

গরু বিক্রি করতে আসা মহেশপাড়ার জাহিদুল ইসলাম, শামসুল হক, শহিদুল ইসলাম, ভিক্ষু মিয়া,

আব্দুল মান্নান, আব্দুর রশিদ, লালু মোল্লা, ঠান্ডা মিয়া, শাহজাহান আলীসহ অনেকে জানান, বন্যা ও করোনা প্রাদুর্ভাবের কারণে বিগত বছরের তুলনায় এবার গরুর দাম কম। উপজেলার গরুর খামারি ও বেপারিরা কোরবানির ঈদকে সামনে রেখে ভালো বিনিয়োগ করেন।

 

হাটে গরু কিনতে আসা বগুড়া শহরের সুত্রাপুর এলাকার লোকমান আলী, কালিতলার মোফাজ্জল হোসেন, সেউজগাড়ির মশিউর রহমান, সোনাতালার সদরের রশিদুল ইসলামসহ অনেকে জানান, হাটে প্রচুর পশুর আমদানি হয়েছে। দামও হাতের নাগালের মধ্যে।

গত বছরের তুলনায় প্রতিটি গরু ৫-১০ হাজার টাকা কমে বিক্রি হয়েছে। তবে সচেতন ক্রেতারা অভিযোগ করেছেন, করোনা প্রদুর্ভাবের মধ্যে হাটে স্বাস্থ্যবিধি মনে চলা হয়নি। অধিকাংশ ক্রেতা ও বিক্রেতার মুখে মাস্ক নেই।

হাট কমিটির সভাপতি মেজবাউল হক জুলু জানান, কেনা বেচা ভালো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে হাটে স্বাস্থ্যবিধি পালন করার ব্যাপারে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

হাট কমিটি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা ভালো বললেও হাটে দুই ক্রেতার ৯১ হাজার টাকা খোয়া গেছে বৃহস্পতিবার (২৩ জুলাই)।

 

বগুড়ার শাজাহানপুরের চকলোকমান এলাকার মনোয়ার হোসেন জানান, তিনি গরু কিনতে এসেছিলেন। তার পকেট থেকে ৫২ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।

 

গাবতলীর চকরাধিকা গ্রামের জিন্না মিয়া জানান, তিনি হাটে গরু কিনতে এসেছিলেন। পকেটমার তার কাছ থেকে ৩৯ হাজার টাকা তুলে নিয়েছে। তাই গরু না কিনে বাড়ি ফিরে এসেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023