শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় আমাদের সবার: নতুন ডিজি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

স্বাস্থ্যখাতে দুর্নীতির দায় সরকারের একার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

 

 

তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে সবাই সৎ না হলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি শুধু সরকারের দিকে আঙুল তুলি সেটা হবে সবচেয়ে বড় বোকামি। আমরা সবাই এই দুর্নীতির অংশ।’

 

শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

 

সাংবাদিকদের ইতিবাচকভাবে সরকারের পাশে থাকার অনুরোধ জানিয়ে খুরশীদ আলম বলেন, ‘সরকারের সমালোচনা অবশ্যই করবেন, ভুলত্রুটি ধরিয়ে দেবেন। পাশাপাশি আমি বলবো, আমরা যদি কোনও ভালো কাজ করি তাহলে সেটাও তুলে ধরবেন।’

 

নতুন মহাপরিচালক হিসেবে সামনে কী চ্যালেঞ্জে জানতে চাইলে তিনি বলেন, ‘স্বাস্থ্যে এখন যে অবস্থা এই মহামারির ক্ষেত্রে আমার যে সমস্যাগুলো ফেস করছি তা যেন দূর করার চেষ্টা করবো। সামনে এখন এটাই বড় চ্যালেঞ্জ।’

 

একইসঙ্গে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন সম্মান ও ইজ্জত নিয়ে তা শেষ করতে সবার কাছে দোয়া চান তিনি।

 

গত ২৩ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম নিয়োগ পান। এর আগে ডা. আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই দিন বিকালে অধ্যাপক খুরশীদ আলমের নিয়োগ চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. খুরশীদ আলম বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023