শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

‘গোলাগুলিতে’ ২ রোহিঙ্গা মাদক কারবারি   নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। শনিবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনীস্থ ছ্যুরিখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিজিবির তিনজন সদস্যও আহত হয়েছে বলে দাবি করেছে বিজিবি।

 

 

নিহতরা হলেন- উখিয়া উপজেলার বালুখালী ১নং রোহিঙ্গা ক্যাম্প এইচ/৩৯ ব্লকের বাসিন্দা হাবিব উল্লাহ ছেলে মো. ফেরদৌস (৩০) ও একই ক্যাম্পের এইচ/২০ ব্লকের মৃত সৈয়দ আহমদের ছেলে আব্দুস সালাম (৩৫)।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, লেদা বিওপির সদস্যরা সীমান্তে টহল দেয়ার সময় ওই এলাকার মোচনীস্থ ছ্যুরিখাল এলাকা দিয়ে রাতের অন্ধকারে মিয়ানমার থেকে কিছু লোক সাঁতার কেটে বাংলাদেশে প্রবেশ করে।

 

এ সময় দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে বিজিবি সদস্যদের লক্ষ্য করে তারা গুলি ছুঁড়ে। এ সময় বিজিবি’র ৩ সদস্য আহত হয়। কোন উপায়ন্তর না দেখে আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও পাল্টা গুলি করে।

 

‘এক পর্যায়ে পাচারকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা (যার বাজার মূল্য ৬ কোটি ৩০ লাখ), ১টি দেশিয় তৈরি এলজি বন্দুক, ১ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি ধারালো কিরিচসহ ২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

 

তাদের পরিচয় শনাক্তের পর দ্রুত তাদের চিকিৎসার জন্য টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

মরদেহ দুটি ময়নাতদন্তের সদর হাসপাতালেরে মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। জব্দকৃত ইয়াবা ও অস্ত্র টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে বলেও জানান বিজিবির এই অধিনায়ক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023