শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

কাহালুতে দখল মুক্ত করতে মাঠে ইউএনও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০

কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালু উপজেলায় পানি নিস্কাশ্বনের জন্য সড়ক, মহাসড়ক ও রেলপথের দুধারে রাখা নয়নজুলি দখল করে অনেকে মাটি ভরাট করে অপরিকল্পিত স্থাপনা নির্মাণ করেছে।
পানি নিস্কাশ্বনের পথরুদ্ধ হওয়ায় প্রতি বছরই আমন চাষিরা মহাবিপাকে পড়েন। প্রায় একযুগের এই সমস্যা সমাধানে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। চাষিদের এই দুঃখ-দুর্দশা দেখে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ আখেরুর রহমান ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নিয়ে, পানি নিস্কাশ্বনের সরকারি নয়নজুলি দখল মুক্ত করতে মাঠে নামেন।
গতকাল শনিবার সকাল থেকে কাহালু সদর ইউনিয়নের মহেষপুর এলাকার নয়নজুলির কিছু অংশ দখল মুক্ত করে পানি নিস্কাশ্বনের পথ বের করেন। এসময় কাহালু সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি পিএম বেলাল হোসেন, বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমানসহ অনেক কৃষক উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান জানান, কৃষকদের বাঁচাতে পর্যায়ক্রমে পানি নিস্কাশ্বনের নয়নজুলি দখল মুক্ত করে পানি নিস্কাশ্বনের পথ বের করা হবে। কেউ কৃষকদের চাষাবাদে প্রতিবন্ধকতার সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023