শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় পিকআপ চাপায় নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া শহরের মাটিডালী এলাকায় দিন মজুরের হাটে পিকআপ চাপায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)।

 

জানা গেছে, মাটিডালী এলাকায় বগুড়া সদর উপজেলা পরিষদের পাশে প্রতিদিন সকালে দিন মজুরের হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। শনিবার সকাল সাড়ে ৬টায় শহর থেকে মাটিডালীর দিকে যাচ্ছিল দ্রুতগামী একটি পিকআপ। এ সময় পিকআপটি দিনমজুরের হাটের কিছু লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৩ জন সেখানে চিকিৎসাধীন আছেন।

 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, হতাহতরা সকলেই কাজের সন্ধানে মাটিডালী এলাকায় এসেছিলেন। পিকআপসহ চালককে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023