স্টাফ রিপোর্টার, বগুড়া
শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও শাজাহানপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান ফকির বৃহস্পতিবার সকাল ৭টায় বগুড়া সাইক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।