শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সাময়িক বরখাস্ত হচ্ছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল)!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের পদত্যাগের ২৪ ঘণ্টা পার হতে না হতেই অধিদফতরের পরিচালক, উপ-পরিচালক পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি ও সাময়িক বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে অধিদফতরের পরিচালক (হাসপাতাল) আমিনুল ইসলামকে সরিয়ে দেয়া হচ্ছে বলে গুঞ্জন উঠেছে।

 

রিজেন্ট হাসপাতাল এবং জেকেজির হেলথ কেয়ারের হাসপাতাল পরিচালনা ও নমুনা সংগ্রহের অনুমতি প্রদানের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

আজকালের মধ্যেই তাকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি হতে পারে। বুধবার (২২ জুলাই) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিজেন্ট হাসপাতাল এবং জেকেজি হেলথ কেয়ারের কেলেঙ্কারির ঘটনায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সরকারের শীর্ষ পর্যায় থেকে স্বাস্থ্য অধিদফতরে ব্যাপক সংস্কারের নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য অধিদফতরের কমপক্ষে এক ডজনেরও বেশি কর্মকর্তার তালিকা তৈরি করা হয়েছে। ক্রমান্বয়ে তাদের বদলি কিংবা বরখাস্ত করা হবে বলে সূত্র জানায়।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ বিষয়ে প্রক্রিয়া শুরু করেছে বলে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023