শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারী বর্ষণ থাকবে আরো ২ দিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ২৩ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

 

আজ মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা। তিনি বলেন, আরও দুই দিন, অর্থাৎ ২৩ জুলাই পর্যন্ত থেমে থেমে ভারী বৃষ্টিপাত হতে পারে। ২৪ জুলাই (শুক্রবার) থেকে বৃষ্টির প্রবণতা কমে আসবে।

 

দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে এ বৃষ্টিপাত বলেও জানান তিনি।

 

এদিকে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ঢাকায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের সবচেয়ে বেশি ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে।

 

অন্যদিকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

 

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নং সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023