শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় ২৪ ঘন্টায় আরও ৪৭ জন করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ২৪ ঘণ্টায় আরও ৪৭ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। মঙ্গলবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

 

সকাল ১১টায় অনুষ্ঠিত অনলাইন ব্রিফিংয়ে ২০ জুলাই করা ৩১২টি নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ তুলে ধরা হয়। ব্রিফিংয়ে অংশ নেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। নতুন করে ৪৭ জনসহ জেলায় মোট ৪ হাজার ২২৭ জন করোনা আক্রান্ত হলেন।

 

ব্রিফিংয়ে জানানো হয়, ১৯ জুলাই সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে নতুন আরও ১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ১৮৭ জন সুস্থ হলেন। একই সময়ে জেলায় নতুন করে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জনে।

 

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২টি নমুনায় ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে বগুড়ার ৩০টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ১৬টি।

 

ডা. ফারজানুল ইসলাম আরও জানান, নতুন করে আক্রান্ত ৪৭ জনের তেমন কোনো উপসর্গ না থাকায় তাদের নিজ নিজ বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। তবে যদি প্রয়োজন হয় তাহলে আক্রান্তদের হাসপাতালে যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023