শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় ব্রিজ ভেঙে ট্রাক খালে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলীর সাবাসপুর এলাকায় একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। সিমেন্টবোঝাই একটি ট্রাক সেতুটি পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

 

শনিবার সকাল ৮টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের সাবাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

সড়ক বিভাগ জানায়, ব্রিজটির ধারণক্ষমতা ছিল ১০ টনের আর ট্রাকটির লোড ছিল ৫০ টন। যার কারণে ব্রিজটি ভেঙে গেছে।

 

স্হানীয়রা জানান, সকালে সিমেন্টবোঝাই একটি ট্রাক বগুড়া শহর থেকে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি ওই ব্রিজ পার হওয়ার সময় ট্রাকের লোডে সেটি ভেঙে পড়ে।  এতে করে ট্রাকটি খালে পড়ে যায় এবং ওই সড়কে যোগােযাগ বন্ধ হয়ে যায়।

 

বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকেৌশলী আশরাফুজ্জামান জানান, ব্রিজটি সংস্কার করে যোগাযোগ ব্যবস্থা সচল করার কাজ চলছে।

 

তিনি বলেন, ট্রাকটির মালিকের নামে মামলা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023