শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে তুমুল হাতাহাতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

 

তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার অধিবেশন চলাকালে একজন এমপি আরেকজনের দিকে চেয়ার তুলে ছুড়ে মারলে তা সহিংসতায় রূপ নেয়।

 

ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন আরও দুপক্ষের কয়েকজন সংসদ সদস্য। তাদের মধ্যে তর্কাতর্কি, চড়-থাপ্পড় বিনিময়ের ঘটনা ঘটে। সেই হাতাহাতির ভিডিও পোস্ট করেছে প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপি, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।

 

সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, অবকাঠামোগত সংস্কার বিল নিয়ে সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দল কুয়োমিনটাংয়ের (কেএমটি) এমপিরা। এর পরই এই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন স্থানীয় সরকারের কর্মকর্তা, মন্ত্রী ও সরকারি সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

এএফপির ভিডিওতে দেখা গেছে, পার্লামেন্ট অধিবেশন চলাকালে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করছেন। একে অন্যের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি পানির গ্লাসও ছুড়ে মারছেন। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। হাতাহাতি একপর্যায়ে কুস্তিতে রূপ নেয়। কেএমটির এমপিরা ডিপিপির এমপিদের মেঝেতে আছড়ে ফেলে দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023