শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

করোনার ভুয়া রিপোর্ট নিয়ে ইতালি যাননি কেউ : পররাষ্ট্র মন্ত্রণালয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কোনো বাংলাদেশি করোনা নেগেটিভের ভুয়া রিপোর্টের সার্টিফিকেট নিয়ে ইতালি যাননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে কিছু প্রবাসী বাংলাদেশির মধ্যে করোনভাইরাস শনাক্তকরণ বিষয়ে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত সংবাদের দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মন্ত্রণালয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি যে এক হাজার ৬শ বাংলাদেশি ইতালি গিয়েছেন তারা কোভিড- ১৯ এর নেগেটিভ জাল সার্টিফিকেট নিয়ে যাননি। তাদের মধ্যে কিছু যাত্রী নিজ উদ্যোগে কোভিড-১০ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যান, পরে তাদের প্রয়োজনের কথা ভেবে। তবে ইতালি ভ্রমণের জন্য এ ধরনের সার্টিফিকেট থাকার কোনো নির্দেশনা দেশটি দেয়নি।’

 

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে ইতালি যাওয়া কিছু বাংলাদেশি বাধ্যতামূলক আইসোলেশনে থাকার নিয়ম অনুসরণ করেননি এবং সম্ভবত তাদের মাধ্যমেই ভাইরাসটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে থাকতে পারে।’

 

গত এক সপ্তাহে ইতালির লাজিও অঞ্চলে বসবাসরত প্রায় ৫ হাজার বাংলাদেশির মধ্যে ৬৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে ইতালি সরকার লাজিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশির (প্রায় ৩০ হাজার) করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।

 

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ফ্লাইটে নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়, ‘শুধু বাংলাদেশ ছাড়াও পৃথিবীর ১২টি দেশের বিমান সেদেশে প্রবেশ বন্ধ করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023