শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সৌদিতে এবার ঈদের জামাত মসজিদে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রার্দুভাবের কারণে চলতি বছর সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার জামাত মসজিদে অনুষ্ঠিত হবে। এবার কোনো উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না।

 

গতকাল সোমবার দেশটির ইসলামী মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লাতিফ আল শেইখ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে এবার কোনো খোলা ময়দানে নামাজ আদায় করা হবে না। এজন্য মসজিদসমূহে করোনা মোকাবিলায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এ বিষয়ে সোমবার একটি বিজ্ঞপ্তিও জারি করেছে সৌদির ইসলামী মন্ত্রণালয়। ওই বিজ্ঞপ্তি ইতোমধ্যে দেশটির সকল অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে ঈদুল আজহার নামাজের প্রস্তুতির জন্য বড় বড় মসজিদসমূহ তৈরি করা হচ্ছে। যথারীতি প্রতিটি মসজিদের প্রবেশ পথে স্যানিটাইজার ব্যবস্থা থাকবে। মসজিদে আবশ্যিকভাবে অবশ্যই মুখে মাস্ক পরে প্রবেশ করতে হবে।

 

তবে বয়স্ক ও অসুস্থদের বাসায় থেকে ঈদের নামাজ আদায় করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023