শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া-১ আসনে আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান বিজয়ী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বগুড়া ১ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাহাদারা মান্নান শিল্পী নৌকা মার্কা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৯৫৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ট্রাক মার্কা পেয়েছেন ১ হাজার ২১২ ভোট। মঙ্গলবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

উপ-নির্বাচনে এমপি পদে এবার ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের বিধবা পত্নী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী অধ্যক্ষ মোকছেদুল আলম (লাঙ্গল), প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মো. রনি (বাঘ), খেলাফত আন্দোলনের প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম (বটগাছ) ও সতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক)।

অন্যদিকে কেন্দ্রের নির্দেশে বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব জাকির (ধানের শীষ) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।

 

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২৯ মার্চ। করোনার কারণে সেই তারিখে ভোটগ্রহণ স্থগিত হয়ে আবারো তারিখ নির্ধারণ হয়েছে।

 

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ১৮০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার নিয়ম থাকায় ১৪ জুলাই ভোট গ্রহণ করা হয়। বগুড়া-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৯১৮ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023