শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ওমান থেকে বিশেষ ফ্লাইটে ফিরলেন ২৫৪ বাংলাদেশি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ওমানের মাস্কাটে আটকেপড়া ২৫৪ জনকে একটি বিশেষ ফ্লাইটে দেশে ফেরানো হয়েছে।

 

আজ মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে ওমানের মাস্কাট থেকে ২৫৪ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ (চার্টার) ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 

বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।

 

বিমানবন্দর সূত্র জানিয়েছে, মাস্কাটফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023