শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় রেড জোন এলাকায় অভিযান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার সদর উপজেলায় লকডাউন না মেনে রেড জোন এলাকার অভ্যন্তরে মাস্ক ছাড়া উদ্দেশ্যহীন ঘোরাফেরা ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৬ ব্যক্তিকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার রেড জোন এলাকা ঠনঠনিয়া, হাড়িপাড়া, কলোনি ও মালতীনগর এলাকায় অভিযান পরিচালনা করেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এবং জিএম রাশেদুল ইসলাম।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রেড জোন এলাকাগুলোতে প্রায় দুই ঘণ্টার অভিযানে ৬টি মামলায় মোট ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশিদুল ইসলাম চারজনকে দণ্ডবিধি ১৮৮০-এর ২৬৯ ধারার দুটি মামলা, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ২৪ এর ১ (২) ধারায় একটি মামলা এবং স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ১০৮(৩) ধারার একটি মামলায় মোট সাড়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অপরদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম দুইজনকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনের ২৪ এর ১ (২) ধারায় দুটি মামলায় মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম  জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে শহরের রেড জোন এলাকাগুলোতে এই অভিযান চলমান থাকবে।

 

অভিযানে বগুড়া পৌরসভার কর্মকর্তা ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023