শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ইকামা ও ভিসার মেয়াদ বাড়াল সৌদি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

মহামারি করোনা পরিস্থিতিতে প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ ৩ মাস বাড়িয়েছে সৌদি আরব। এর জন্য প্রবাসীদের বাড়তি কোনো ফি দিতে হবে না।

 

বাদশাহ সালমান এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে সৌদি গেজেট।

 

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, প্রবাসীদের মধ্যে যারা সৌদি আরবে অবস্থান করছেন এবং ভিজিট ভিসায় সৌদি আরবে যাওয়ার পর যারা সেখানে আটকা পড়ায় ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সবার ক্ষেত্রেই মেয়াদ ৩ মাস বাড়ানো হচ্ছে। ইকামা ও ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য বাড়তি কোনো ফি প্রবাসীদের দিতে হবে না।

 

ফলে সৌদি আরবের বাইরে গিয়ে যেসকল প্রবাসী লকডাউনের কারণে আটকা পড়েছেন, তারা ফেরার জন্য তিন মাস সময় পেলেন। এছাড়া যাদের বসবাসের অনুমতির (ইকামা) সময় শেষ হয়ে গেছে তারাও একই সময় পেলেন।

 

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি গেজেট জানায়, করোনাভাইরাস সংকটে ব্যক্তি, বেসরকারি খাত, বিনিয়োগকারী এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর বিরূপ প্রভাব কমিয়ে আনার অব্যাহত চেষ্টার অংশ হিসেবে বাদশাহ সালমান এই সিদ্ধান্ত দিয়েছেন।

 

সৌদি আরবের বাইরে গিয়ে প্রবাসীদের মধ্যে যারা এক্সিট ও রিএন্ট্রি ভিসা নিয়ে আটকা পড়েছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদের ভিসাও বিনা ফিতে ৩ মাস বৃদ্ধি করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023