শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।

 

রোববার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের মেরেঙ্গা বাজারসংলগ্ন চরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- অটোচালক মো. হানিফ মিয়া (২২) নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উল্লাপাড়া গ্রামের ফাইজুল মিয়ার ছেলে ও যাত্রী মো. আরিফ মিয়া (২৫) একই গ্রামের রেণু মিয়ার ছেলে। নিহত অরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে আসা গরুবোঝাই একটি ট্রাক বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোচালকসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।

 

এ ছাড়া আরও একজনকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন মারা যান।

 

তবে এ ঘটনার পর পরই ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যান চালক।

 

নান্দাইল হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক জিয়াউল হক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023