শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মোদির ব্যর্থতার ৩টি বিষয় পড়ানো হবে হার্ভার্ডে, কটাক্ষ রাহুলের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

দিন যতই যাচ্ছে ততই ভয়াবহ হয়ে উঠছে ভারতের করোনা পরিস্থিতি। এরই মধ্যে দেশটিতে করোনা সংক্রমণের সংখ্যা রাশিয়াকেও ছাড়িয়ে গেছে।

 

বিশ্বে করোনা সংক্রমণের তালিকায় ভারত এখন তৃতীয়। এই মহামারী সামলাতে ব্যর্থতার জন্য মোদি সরকারকে দায়ী করেছেন দেশটির কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

মোদিকে কটাক্ষ করে সোমবার টুইট করেন কংগ্রেস নেতা রাহুল। এতে তিনি লেখেন, ‘করোনাভাইরাস পরিস্থিতি, নোট বাতিলের সিদ্ধান্ত ও জিএসটির প্রয়োগ- এই তিনটি বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যর্থতার অধ্যায় এবার হার্ভার্ড বিজনেস স্কুলের পড়ালেখায় অন্তর্ভুক্ত হবে।’ খবর এনডিটিভির।

 

রাহুল নিজের টুইটের সঙ্গে জুড়ে দেন প্রধানমন্ত্রী মোদির জাতির উদ্দেশে ভাষণের একটি ভিডিও এবং ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার ক্রমবর্ধমান গ্রাফের একটি ভিডিও। নিচে লেখেন, ‘ভবিষ্যতে হার্ভার্ড বিজনেস স্কুলে এ ব্যর্থতা কেমন হয় তা শেখাতে অবশ্যই এই তিনটি বিষয়ের ওপর পড়ানো হবে। সেগুলো হচ্ছে- ১. কোভিড-১৯। ২. নোট বাতিলের সিদ্ধান্ত। এবং ৩. জিএসটির প্রয়োগ।

 

প্রধানমন্ত্রীর যে ভিডিওটি রাহুল গান্ধী তার টুইটের সঙ্গে জুড়ে দেন, তাতে নরেন্দ্র মোদিকে বলতে শোনা গেছে– মহাভারতের যুদ্ধ জিততে ১৮ দিন সময় লেগেছিল; আর এই করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিততে ২১ দিন সময় লাগবে। লকডাউন ঘোষণার সময় এই বক্তব্য দিয়েছিলেন মোদি।

 

উল্লেখ্য, বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ছাড়িয়ে গেছে। এই রোগের জেরে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৭০০ জন।

 

আর ভারতের আগে বিশ্বের শীর্ষ সংক্রমণ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। ২৯ লাখ ৮২ হাজার ৯২৮ জন যুক্তরাষ্ট্রে, আর ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪ হাজার ৪৮৫ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023