শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায়  ৬৮ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৬৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭৫ জনে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০২৩ জন। মৃত্যু হয়েছে ৬২ জনের।

 

সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে  এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম।

 

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ১৯৪টি নমুনার মধ্যে ৪২ জনসহ মোট ৬৮ জনের পজিটিভ এসেছে।

 

জানা যায়, নতুন করে আক্রান্ত ৬৮ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৪৭ জন। এছাড়া শেরপুর উপজেলার ১২ জন, শাজাহানপুর উপজেলার ছয়জন, শিবগঞ্জ উপজেলার দুইজন ও কাহালু উপজেলার একজন রয়েছেন।

 

ডা. ফারজানুল আসলাম  জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে আইসোলেশন ইউনিট ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।

 

তিনি আরও জানান, বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে ৫ জুলাই পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে মোট ফলাফল এসেছে ১৮ হাজার ৯৫ জনের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023