শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দিনাজপুরে বাসচাপায় ৫ ভ্যানযাত্রী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

 

দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসি বাসচাপায় ৫ ভ্যানযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।

 

 

সোমবার দুপুর ২টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে উপজেলা পুলিশ জানায়, আজ দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের পঁচিশমাইল এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ঠাকুরগাঁওগামী একটি বাস যাত্রীবাহী রিকশাভ্যানকে চাপা দিলে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

 

বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, ‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023