শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

বাংলাদেশিসহ ১৮০ অভিবাসনপ্রত্যাশীর জন্য দুয়ার খুললো ইতালি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভূমধ্যসাগর থেকে ১৮০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের পর আটকে থাকা চ্যারিটি জাহাজকে অবশেষে তীরে ভেড়ার অনুমতি দিয়েছে ইতালি। লিবিয়া থেকে সাগরপথে ইতালিগামী ওই অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকও রয়েছেন। সোমবার (৬ জুলাই) তাদেরকে সিসিলিতে একটি সরকারি জাহাজে স্থানান্তর করে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

 

সম্প্রতি লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি প্রবেশের সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার হয় ওই ১৮০ অভিবাসনপ্রত্যাশী। মানবিক সহায়তা প্রদানকারী সংগঠন এসওএস মেডিটারেনি পরিচালিত দ্য ওশেন ভাইকিং জাহাজ তাদের ২৫-৩০ জুন চারটি গ্রুপে উদ্ধার করে। তবে জাহাজটিকে তীরে ভেড়ানোর অনুমতি দেওয়া হচ্ছিল না। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ভাসমান ছিল জাহাজটি। শুক্রবার (৩ জুলাই) মানবিক জরুরি অবস্থা ঘোষণা করে ওশেন ভাইকিং। অভিবাসনপ্রত্যাশী ও জাহাজের নাবিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত এ অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশের অনুমতি দিলো ইতালি।

 

এরইমধ্যে ওই অভিবাসনপ্রত্যাশীদের কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। সোমবার (৬ জুলাই) এর রিপোর্ট পাওয়ার কথা।

 

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইরিত্রিয়া ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের একজন ২৭ বছর বয়সী বাংলাদেশি রবিউল বিবিসিকে বলেন, ‘আমরা অনেক খুশি। দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছি আমরা। লিবিয়া ছিল জাহান্নামের মতো। এখন অন্তত শেষ দেখে নিতে পারবো আমরা। পরিবারের লোকজনকে বলতে চাই, আমি এখনও বেঁচে আছি।’

 

উদ্ধার হওয়াদের মধ্যে ২৫ জন অপ্রাপ্তবয়স্কও আছে। তাদের কোনও প্রাপ্তবয়স্ক সঙ্গী ছিল না। এছাড়া জাহাজটি থেকে উদ্ধার হওয়া দুই নারীর মধ্যে একজন গর্ভবতী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023