শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের বহির্বিভাগ তিন মাস পর চালু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের বহির্বিভাগ তিন মাস বন্ধ থাকার পর শনিবার (৪ জুলাই) সকাল ৯টা থেকে চালু হয়েছে। ২৫০ শয্যার এই হাসপাতালটি করোনা আইসোলেশন ইউনিট হিসেবে চালুর পর, গত ২৯ মার্চ থেকে এখানে অন্য রোগীর সেবা বন্ধ ছিল। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় এ তথ্য জানিয়েছেন।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জেলায় করোনাভাইরাস সংক্রমণ শুরু হলে ২৫০ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালকে আইসোলেশন ইউনিট হিসেবে ঘোষণা করা হয়। এখানে চিকিৎসাধীন অধিকাংশ রোগীকে ছাড়পত্র ও গুরুতর অসুস্থদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত ২৯ মার্চ থেকে ১২৮ বেডের আইসোলেশন ইউনিটের কার্যক্রম শুরু হলে এখানে করোনাভাইরাস ও উপসর্গে আক্রান্তদের ভর্তি করা হতো। তখন থেকে অন্য রোগে আক্রান্তদের বহির্বিভাগে চিকিৎসাসেবা ও ভর্তি বন্ধ ছিল।

 

এদিকে, গত ২৯ জুন বগুড়া শজিমেক হাসপাতালে ৫০ শয্যার আইসোলেশন ইউনিট চালু করা হয়। করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কম ও শজিমেকে ভর্তি হওয়ার কারণে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে রোগী কমতে শুরু করে।

 

মোহাম্মদ আলী হাসপাতালের ডা. খায়রুল বাশার মমিন জানান, ১২৮ বেডের আইসোলেশনে ৩ জুলাই শুক্রবার ৭৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ ৬৬ জন। অথচ কয়েকদিন আগেও এখানে ১৩০ জন রোগী ছিলেন।

 

ডা. এটিএম নুরুজ্জামান সঞ্চয় জানান, করোনায় আক্রান্তের কারণে লোকবল বিশেষ করে চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকট রয়েছে। এরপরও বৃহত্তর স্বার্থে শনিবার সকাল ৯টা থেকে বহির্বিভাগে রোগী দেখা শুরু হয়েছে।  প্রথমে মেডিসিন, সার্জারি ও গাইনি বিষয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে শিশু, নাক-কান-গলা, চক্ষুসহ অন্যান্য বিভাগ চালু করা হবে। তবে আপাতত কোনও রোগী ভর্তি করা হবে না।

 

এদিকে, মোহাম্মদ আলী হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখা শুরু হওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023