স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি,নন্দীগ্রাম উপজেলা কমিটির সাবেক সভাপতি সদ্য প্রয়াত শহীদুল আলম দুদুর রুহের মাগফেরাত কামনায় আজ শুক্রবার (০৩-০৭-২০) বাদ জুম্মা খান্দার বাইতুস সালাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, তানসেন চৌধুরী, শামীম খান চৌধুরী , এ্যাপোলো খান চৌধুরী, সাইরুল ইসলাম, শাওন মাহমুদ, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি,উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ,মরহুমের পুত্র ডা.মনিরুজ্জামান আশরাফ বিপুল,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শিমুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।