শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতে আসামি ধরতে গিয়ে গুলিতে নিহত ৮ পুলিশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতে আসামি ধরতে গিয়ে দৃর্বৃত্তদের গুলিতে পুলিশের ৮ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেপুটি পুলিশ সুপার, তিনজন এসআই ও চারজন কনস্টেবল।

 

এ ঘটনা আহত পুলিশের আরও চার সদস্য হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছে তিন দৃর্বৃত্ত।

 

উত্তরপ্রদেশের কানপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এই সময় ও আনন্দবাজার পত্রিকা।

 

পুলিশ জানিয়েছে, চৌবেপুর থানার অন্তর্গত ডিকরু গ্রামে কুখ্যাত অপরাধী বিকাশ দুবেকে ধরার জন্য অভিযান চালায় পুলিশ। ৬০টিরও বেশি অপরাধের মামলায় অভিযুক্ত বিকাশ।

 

লুকিয়ে থাকা অপরাধীকে ধরতে পুলিশের একটি দল এগোনো শুরু করলেই তাদের দিকে ধেয়ে আসে গুলিবৃষ্টি। একটি বাড়ির ছাদ থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ডেপুটি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র, তিন সাব ইনস্পেক্টর ও চারজন কনস্টেবল।

 

উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল এইচসি অবস্থি জানিয়েছেন, গ্রামে ঢুকতেই বাড়ির ছাদ থেকে পুলিশের ওপর গুলি চালাতে শুরু করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।

 

পুলিশের পাল্টা গুলিতে বিকাশের তিন সঙ্গীর মৃত্যু হলেও বিকাশ এখনও অধরা।

 

পুলিশের অভিযানের খবর অপরাধী আগেই জানতে পেরে পরিকল্পনা করে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

 

কানপুরের এডিজি জেএন সিংহ জানিয়েছেন, পরিস্থিতির মোকাবেলায় কনৌজ ও কানপুরের দেহাত থেকে বিশাল পুলিশবাহিনী নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023