শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়া আ’ লীগের সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ খলিলুর রহমান খান এর মৃত্যুতে জেলা আ’ লীগের শোক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বৃহত্তর বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি, বগুড়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, প্রবীণ রাজনীতিবিদ খলিলুর রহমান খান গত বুধবার রাত ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের সৈনিক। ৭৫ পরবর্তী দুঃসময়ে বৃহত্তর সদর আওয়ামী লীগের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছিলেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন। উল্লেখ্য, তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর চাচা শ্বশুর। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023