শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৭৩ জন করোনায় আক্রান্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

গত ২৪ ঘণ্টায় বগুড়ায় আরও ৭৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৫২ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮০২ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের।

 

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

 

তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭ জনের করোনা পজিটিভ আসে এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২৬টি নমুনার মধ্যে ৬৪ জনসহ মোট ৭৩ জনের পজিটিভ এসেছে।

 

জানা যায়, নতুন করে আক্রান্ত ৭৩ জনের মধ্যে সদর উপজেলার রয়েছেন ৩৯ জন। এছাড়া দুপচাঁচিয়া উপজেলার ১৪ জন, সারিয়াকান্দি উপজেলার ৫ জন, শিবগঞ্জ উপজেলার ৩ জন, কাহালু উপজেলার ৩ জন, ধুনট উপজেলার ৩ জন, শেরপুর উপজেলার ২ জন, শাজাহানপুর উপজেলার ১, গাবতলী উপজেলার ১ জন, আদমদীঘি উপজেলার ১ জন এবং সোনাতলা উপজেলার ১ জন।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, বগুড়ায় নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৪৫ জন, নারী ২৫ জন এবং শিশু ৩ জন। আক্রান্তদের বয়স ভিত্তিক বিশ্লেষণে ১৮ বছরের নিচে রয়েছে ৩ জন, ১৮ থেকে ৪০ বছরের মধ্যে রয়েছে ৪৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছে ১২ জন,  ৫১ থেকে ৭০ বছরের মধ্যে রয়েছে ১২ জন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে রয়েছে ৩ জন।

 

ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারও অবস্থা গুরুতর মনে হলে তাকে সঙ্গে সঙ্গে ২৫০ শয্যা বিশিষ্ট বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023