শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

তীব্র স্রোতে পদ্মায় ফেরি চলাচল ব্যাহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

পদ্মা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দেখা দিয়েছে তীব্র স্রোত। ফলে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফেরিসহ নৌযান পারাপারে সময় লাগছে আগের তুলনায় দ্বিগুণ। আর এতে করে নদীর পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে প্রায় দেড় শতাধিক পণ্যবাহী ট্রাক।

 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে স্রোত। ফলে আগের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে শতাধিক ট্রাক আটকে রয়েছে।

 

তিনি বলেন, বর্তমানে এ রুটে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪টি ঘাট সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023