শিরোনাম :
দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু নন্দীগ্রামে ২৮টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাখার নোটিস, কেন এই সিদ্ধান্ত, জানালেন CMOH দিল্লির সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ চায় ঢাকা বগুড়ায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি হারানো ৬৯ মোবাইল মালিকদের ফিরিয়ে দিল বগুড়ার এপিবিএন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, গড় পাশের হার ৬২.২৫ শতাংশ

লালমনিরহাটে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে ও হাতীবান্ধায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রামের ইসলামপুর ও হাতীবান্ধা উপজেলার বেজগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

নিহতরা হলেন পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ইসলামপুর গ্রামের জহর উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২৪) ও রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (২৮)। হাতীবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামের রমজান আলীর ছেলে মন্টু মিয়া (৪৮) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার হামেদ আলীর ছেলে আফিজুল ইসলাম (৫০)। আফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে পূর্ব বেজগ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

 

আহতরা হলেন পাটগ্রামের একই এলাকার ইব্রাহিমের ছেলে বাচ্চা মিয়া (২৬) ও আছির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০)।

 

এ বিষয়ে দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে রাকিবসহ আরও কয়েকজন উপজেলার ইসলামপুর এলাকায় গরু আনতে যায়। এ সময় বজ্রপাতে রাকিব ও জাহিদুল ঘটনাস্থলেই মারা যান। এতে বাচ্চা মিয়া ও শফিকুল ইসলাম নামে আরও দুইজন আহত হন। আহত দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

 

এ দিকে হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে নিহত মন্টু মিয়া ও আফিজুল ইসলাম উপজেলার বেজগ্রাম এলাকার কালিবাড়ি দোলায় মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023