শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

করোনায় বগুড়ার আ.লীগ নেতার মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ার এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৩টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

মৃত আশিকুর রশিদ হেলাল (৬০) ধুনট পৌর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

 

ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম জানান, আশিকুর রশিদ হেলালের করোনা পরীক্ষার ফল পজিটিভ এলে গত ২৩ জুন তিনি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

 

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ (ধুনট-শেরপুর)  আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌর মেয়র এজিএম বাদশাসহ দলের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023