শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জঙ্গির গুলিতে মৃত দাদার লাশের ওপর বসে কান্না, হৃদয়বিদারক ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০

ডেস্ক রিপোর্ট

জঙ্গিদের গুলিতে ঝাঁজরা হয়ে গেছে দেহ। রক্তে ভেসে যাচ্ছে পরনের সাদা শার্ট। আর সেই দাদার মৃতদেহের ওপর বসেই অঝোরে কেঁদে চলেছে তিন বছরের দুধের শিশু। অজানা ভয় গ্রাস করেছে স্বজনহারা বাচ্চাটিকে। মায়ের কাছে ফিরতে চায় সে। যেভাবেই হোক। যত তাড়াতাড়ি সম্ভব। বাচ্চার সেই হৃদয়বিদারক ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

 

জানা গেছে, ঘটনার পরই মায়ের কোলে নিরাপদ আশ্রয়ে শিশুকে ফিরিয়ে দিতে দ্রুত ব্যবস্থা নেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। এর আগে, বুধবার সাতসকালে কাশ্মীরের সোপর মডেল টাউনে সিআরপিএফ এবং কাশ্মীর পুলিশে যৌথ টহলদারি বাহিনীর ওপর চড়াও হয় জঙ্গিরা। আড়াল থেকে এলোপাথাড়ি গুলি চালায় তারা। যার ফলে একজন সেনা নিহত হন। আরও অন্তত ৩ জন সিআরপিএফ সেনা আহত হন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মধ্যেই প্রাণ হারান লোকটি। স্থানীয় বাসিন্দা তিনি। নাতিকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়েছিলেন। কিন্তু পরিণতি এমন হবে কে জানত। তাঁকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ে দুধের শিশু। তবে অতি তৎপরতার সঙ্গে জঙ্গিদের বন্দুকের নলের মুখ থেকে তাকে উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। এরপর জম্মু ও কাশ্মীর পুলিশই তাকে বাড়ি পৌঁছে দিতে উদ্যোগ নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023